রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

প্রগতি ত্রিপুরা, ২ এপ্রিল, ২০২৬ : ১২ এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ। এডিসি নির্বাচনকে সামনে রেখে মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন। উমাকান্ত স্কুলের মাঠ থেকে ইভিএম মেশিন গুলি সংশ্লিষ্ট জেলার স্ট্রং রুমের উদ্দেশ্যে প্রেরন করা হচ্ছে।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান মধ্য প্রদেশ থেকে প্রায় ৩ হাজার ৫০০ ইভিএম মেশিন রাজ্যে এসেছে। বৃহস্পতিবারের মধ্যে এই ইভিএম মেশিন গুলি সংশ্লিষ্ট জেলার স্ট্রং রুমে প্রেরন করা হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী