বিজেপি প্রার্থীর ভোট প্রচারে গেলেন মন্ত্রী সুধাংশু দাস

প্রগতি ত্রিপুরা, ২ এপ্রিল, ২০২৬ : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে ময়দানে নেমেছেন দলীয় নেতৃত্ব।

এই প্রচার অভিযানের অন্যতম প্রধান মুখ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রচার চলাকালীন মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন এবং জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলছেন।

মন্ত্রী সুধাংশু দাস বলেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। আসন্ন উপ নির্বাচনে মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী