শহীদ বিমল সিনহার ২৯ তম শহীদান দিবস পালন

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬ : সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের শহীদ বিমল সিনহার ২৯ তম শহীদান দিবস পালন করা হয় আগরতলাস্থিত সিপিএম রাজ্য কার্যালয়।

শহীদান দিবস অনুষ্ঠানের শুরুতেই শহিদ বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।

উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত ও নারায়ণ কর সহ অন্যান্যরা। দলের বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে শহিদ বিমল সিনহার সংগ্রামী জীবন, সাহসিকতা কথা তুলে ধরেন।

Leave a Comment