প্রগতি ত্রিপুরা, ৩০ মার্চ, ২০২৬: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৭ মুহুরিপুর বুড়াতলি কেন্দ্রের আইপিএফটি মনোনীত প্রার্থী সুচিমোহন ত্রিপুরা মায়ের কাছে পুজো অর্চনা করে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করেছেন।
এরপর তিনি পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রচারে নেমে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তাঁর দাবি, গত পাঁচ বছরে পাহাড়ে তিপ্রা মথার সরকার জনজাতি এলাকায় উল্লেখযোগ্য কোন উন্নয়নমূলক কাজ করতে পারেনি। ফলে এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চাইছে এবং আইপিএফটির প্রতি আস্থা বাড়ছে।
বর্তমানে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন আইপিএফটি প্রার্থী সুচিমোহন ত্রিপুরা। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন।
এতে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও আস্থা আরও দৃঢ় হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই প্রচা অভিযান কে কেন্দ্র করে দলীয় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাতচান আরবি ব্লকের বিএসি চেয়ারম্যান খোলা দোন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃত্ব গন।







