প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচারে নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন ভোট প্রচারে গিয়ে কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গে। তিনি বলেন ভয় পাবেন না, যাকে খুশি তাকে ভোট দিন, লড়াইটা ব্যক্তি বিশেষের নয়।
লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই। যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, যেভাবে দুর্নীতি চলছে সেটা জহর চক্রবর্তীরা বন্ধ করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি হচ্ছে ওয়ান ম্যান পার্টি। আর কংগ্রেস হচ্ছে গণতান্ত্রিক দল। ধর্মনগর এর মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত। কংগ্রেস ই এখানে জয়ী হবে।








