মন কি বাত শ্রবণ করলেন মেয়র

প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় মন কি বাত। আজ এর ১৩২ তম পর্ব সম্প্রসারিত হয়। সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন জেলায় সংগঠন স্তর থেকে মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকেরা এই অনুষ্ঠান শ্রবণ করেন। সেই ধারাবাহিকতায় সাত রামনগর মণ্ডল অফিসেও মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস, মনোনীত কর্পোরেটর ডাঃ মনোজ কান্তি দেব এবং মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ দলীয় অন্যান্য নেতৃত্ব। পরে মেয়র দীপক মজুমদার বিস্তারিত তুলে ধরেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী