বিজেপি দলের উদ্যোগে যোগদান সভার আয়োজন

প্রগতি ত্রিপুরা, ২৮ মার্চ, ২০২৬: আসন্ন এ ডি সি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনি প্রচার ব্যাপক ভাবে শুরু করে দিয়েছে। এরই সাথে তাল মিলিয়ে ২৬ আশারামবাড়ি মন্ডলের উদ্যোগে শনিবার বিকেলে ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের সমর্থনে খোয়াই বাঁচাই বাড়ি কমিউনিটি হলে বিজেপি দলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে।

উপস্থিত ছিলেন ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের প্রার্থী অনন্ত দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা, সংগঠন মন্ত্রী সমির ওরাঙ্গ আশারাম বাড়ির মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই দিন প্রদীপ জ্বালিয়ে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত নেতৃত্ব।

এদিন তিপরা মথা দল থেকে ৩৫১ পরিবার ১ হাজার ১১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, মানুষ বুঝতে পারেছে যে প্রকৃত উন্নয়ন কেবল বিজেপি-র মাধ্যমেই সম্ভব। আজ এত সংখ্যক ভোটারের যোগদান প্রমাণ করে যে জনজাতি এলাকায় মথার জনভিত্তি দ্রুত কমছে। নরেন্দ্র মোদির উন্নয়নের জোয়ারে মানুষ শামিল হচ্ছেন।

Leave a Comment