নিগমের অভিযান অব্যাহত

প্রগতি ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২৬: নিজেদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য আগরতলা শহরে বিনা অনুমতিতে দুইটি এল.ই.ডি হোডিং লাগায় আরণ্যক জুয়েলারি ও ইন্ডিয়ান স্কিল হাউস। অভিযোগ এই এল.ই.ডি হোডিং-এর জন্য যে টাকা বছরে আগরতলা পুর নিগমে জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেওয়া হয় নি। তাই বকেয়া টাকার জন্য এইদিন এই দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হানা দেয়।

পুর নিগমের এক আধিকারিক জানান এইদিন তারা আরণ্যক জুয়েলারি ও ইন্ডিয়ান স্কিল হাউস সিল করে দেওয়ার জন্য এসেছিলেন। কারন তাদের একাধিক লক্ষ্য টাকা বকেয়া রয়েছে। এইদিন দুইটি প্রতিষ্ঠান লিখিত ভাবে জানিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তারা বকেয়া টাকা আগরতলা পুর নিগমে জমা দিয়ে দেবে। তাই আপাতত প্রতিষ্ঠান দুইটি সিল করা হয় নি।

তবে তারা সময়ের মধ্যে বকেয়া টাকা জমা না দিয়ে এই দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সিল করে দেওয়া হবে। এবং দুইটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে তাদের লাগানো এল.ই.ডি হোডিং গুলি খুলে নেওয়া হবে।

Leave a Comment