প্রগতি ত্রিপুরা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬। সুশাসন এবং স্বচ্ছতা বেছে নিতে আগামী দিন টিটিএএডিসিতে জনগণ বেছে নেবে ভারতীয় জনতা পার্টিকে।
শনিবার করমছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূমাছড়ায় আয়োজিত যোগদান সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে ৫৮৭ জন যোগদান করেন বিজেপি দলে।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সাথে সাথে সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের জন্য যদি কোন সরকার কাজ করে থাকে তাহলে সেটা হল ভারতীয় জনতা পার্টি। বিধানসভায় জনজাতি গোষ্ঠী থেকে একজন বিধায়কের নাম অধ্যক্ষের জন্য প্রস্তাব পেশ করা হয়েছে।
দেশের রাষ্ট্রপতি জনজাতি মহিলা। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে রাজ্যপাল করা হয়েছে। উন্নয়ন ছাড়া সরকার আর কিছুই জানেনা বলে জানান মুখ্যমন্ত্রী।








