প্রগতি ত্রিপুরা, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।
মোট ২৭৫ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।
যোগদানের পর বিপিন দেববর্মা বলেন তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকে ২৭৫ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে তিপ্রা মথা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুরুপদ দেববর্মা, টিএসএফ-এর সেন্ট্রাল কমিটির সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, ওয়াই.টি.এফ মান্দাই ব্লক কমিটির সম্পাদক ফিলিপ দেববর্মা, তিপ্রা মথা হেজামারা ব্লক কমিটির কোষাধ্যক্ষ ঊষারঞ্জন দেববর্মার নেতৃত্বে।








