প্রগতি ত্রিপুরা, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে।
ধর্মনগর কেন্দ্রের জন্য বামেদের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর অমিতাভ দত্তকে কেন্দ্র করে ধর্মনগর শহরে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়।
বহু কর্মী-সমর্থক মিছিলে অংশ নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, যাতে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।








