ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি

প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। ২০৪৭ সালে ভারত বিকশিত ভারতে পরিণত হবে। এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি বড় গেইম চেঞ্জার। রবিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন দেশের উপরাষ্ট্রপতি সি.পি রাধাকৃষ্ণান।

তিনি এইদিন সকলের প্রতি আহ্বান জানান প্রযুক্তিকে ব্যবহার করার জন্য। নিজেকে অন্যের সাথে তুলনা করলে হবে না। নিজের সেরাটা করতে হবে।

লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে গেলে সফলতা আসবে। সকলের মধ্যে সমান মেধা থাকে না। বৈচিত্রের মধ্যে ঐক্য এটাই ভারত। দেশের সকল নাগরিকের পরিচয় সকলে ভারতীয়।

সকলের মধ্যে ভাষা ও জাতিগত পার্থক্য থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে সকলে একই দেশের নাগরিক। দেশের সকল নাগরিক দেশের অভিভাবক বলে অভিমত ব্যক্ত করেন উপরাষ্ট্রপতি সি.পি রাধাকৃষ্ণান।

অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সি.পি রাধাকৃষ্ণান ছাড়াও রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আলোচনা করেন। অনুষ্ঠানে এইদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা সহ পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

Leave a Comment