ধর্মনগরে রাবার বাগানে অগ্নিকাণ্ড! তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল দমকল ও স্থানীয়রা!!

প্রগতি ত্রিপুরা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি রাবার বাগানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ।

ঘটনার সময় বাগানে কর্মরত দু’জন শ্রমিক প্রথমে আগুন লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে তারা রাবার বাগানের মালিককে ফোনে বিষয়টি জানান।এরপর আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশপাশের বাড়ি এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা চালানো হয় এবং পরবর্তী সময়ে দমকল বিভাগকে খবর দেওয়া হয়।খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাবার বাগানের আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে জানা গেছে। রাবার বাগানের মালিক পক্ষ থেকে রুদ্রদীপ ভট্টাচার্য জানান,প্রাথমিকভাবে তার ধারণা আশপাশের এলাকার কিছু দুষ্টু বাচ্চাদের অসাবধানতা কাজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি এ বিষয়ে স্থানীয় অভিভাবকদের প্রতি আবেদন জানিয়ে বলেন,যেন তারা তাদের সন্তানদের এ ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত রাখেন। এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment