প্রগতি ত্রিপুরা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ : কেন্দ্রীয় বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে রাজ্য সরকার ও দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, ‘যাগ্রতঅ’ প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
সোমবার বাইখোড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মহকুমা ভিত্তিক এক আনুষ্ঠানিক মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী তথা S.S.C G.D পরীক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা মহম্মদ সাজ্জাদ পি, বিধায়ক প্রমোদ রিয়াং, অতিরিক্ত জেলা সমাহর্তা হাবিজ উদ্দিন, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
যেএই কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রীয় বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা।








