বাবা জেলে, মা উধাও, ৪ বছরের ছেলে মাকে না পেয়ে অসুস্থ

এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল সোনামুড়া এলাকা।বাবা জেলে, মা উধাও, ৪ বছরের ছেলে মাকে না পেয়ে অসুস্থ হয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন! শিশুর বাবা দুর্ঘটনা সংক্রান্ত মামলায় গত সাত বছর ধরে জেল হেফাজতে আছে।

দু’দিন আগে PRTC-র কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি শিশুর মা। স্বামী সাত বছর ধরে একটি দুর্ঘটনাজনিত মামলায় জেল হেফাজতে।

সেই সুযোগেই স্ত্রী ছোট্ট সন্তানকে ফেলে রেখে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন এমনই অভিযোগ তুলেছেন শিশুটির নানী।

পরিবার সূত্রে জানা যায়, গত দু’দিন আগে ওই মহিলা বাড়িতে ছোট্ট ছেলেটিকে রেখে PRTC করার কথা বলে বেরিয়ে যান।

কিন্তু আর বাড়ি ফেরেননি। পরে জানা যায়, তিনি অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন।এদিকে মায়ের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়ে ছোট্ট শিশুটি।

বারবার “মা মা” বলে ডাকতে ডাকতে অসুস্থ হয়ে পড়ে সে। বর্তমানে শিশুটি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

হাসপাতালের বেডে শুয়ে শিশুটির একটাই আকুতি“মা, আমি খুব অসুস্থ আসো না মা।মাকে ডাকতে ডাকতে যেন আরও দুর্বল হয়ে পড়ছে নিষ্পাপ শিশুটি।

এই দৃশ্য চোখে জল এনে দিচ্ছে উপস্থিত সকলের।উল্লেখ্য, শিশুটির বাবা একটি দুর্ঘটনার মামলায় গত সাত বছর ধরে জেল হেফাজতে রয়েছেন।

বাবার অনুপস্থিতিতে মায়ের কাছেই ছিল শিশুটির শেষ ভরসা। কিন্তু সেই ভরসাটুকুও ভেঙে পড়ায় আ একেবারেই অসহায় সে।

ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।

আজ প্রশ্ন উঠছে যেখানে বাবা জেলে, সেখানে মায়ের এমন সিদ্ধান্ত কি আরও এক নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিল না তো।সমাজ কি আদৌ এই প্রশ্নের উত্তর খুঁজবে।

 

Leave a Comment