বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিসংযোগ

প্রগতি ত্রিপুরা, ০২ ফেব্রুয়ারী, ২০২৬: : সাত সকালে অগ্নিকাণ্ড বিশালগড় মহাকুমার চাম্পামুড়া এলাকায়। সোমবার বিশালগড় চাম্পামুড়া এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে এলাকার বাসিন্দা অরবিন্দ ভট্টাচার্যী বাড়িতে।

পরিবারের সদস্যারা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দৌড়ে ছুটে আসেন এলাকার জনগণ। খবর দেওয়া হয় বিশালগড় এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে। দপ্তরের দুইটি গাড়ি ঘটনার স্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

জানা যায় এই বাড়িতে প্রচুর পরিমাণে রাবার মজুদ ছিল যার ফলে আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বড় ধরণের ঘটনা থেকে রক্ষা করে। ঘটনা খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী