সুপ্রিম কোর্টের নির্দেশে শহরের পথ কুকুরদের সেলটার হাউসে নিয়ে যাওয়ার উদ্যোগ

প্রগতি ত্রিপুরা, ২৯ জানুয়ারী, ২০২৬: পথ কুকুর সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায় রাজ্যেও কার্যকর করা হবে। এ ব্যাপারে আজ পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার।

তাছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজো ওয়াহেদ। অ্যানিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সহ কর্পোরেটরগন। আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পথ কুকুরদের সেলটার হাউসে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

সেখানে তাদের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে। পাশাপাশি পথ কুকুর সম্পর্কে প্রতিটি ওয়ার্ডে ই সচেতনতা প্রচার করা হবে। প্রসঙ্গত পথ কুকুরের কামড়ে প্রায় সময় জনগণকে আহত হতে দেখা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দান করেছেন পথ কুকুরদের রাস্তায় রাখা যাবে না।।

সময়সীমাও বেঁধে দিয়েছেন সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি রাজ্যেই পথ কুকুরদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা শহর এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন মেয়র দীপক মজুমদার।

তিনি আরো বলেন আগরতলা শহরে প্রায় ১২০০ মত পথ কুকুর রয়েছে। সেগুলিকে সেল্টার হাউজে নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়েই আজকের এই বৈঠক বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment