জঙ্গলের ভিতর গাছে ঝুলন্ত মানব কঙ্কাল উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ২৯ জানুয়ারী, ২০২৬: বৃহস্পতিবার ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার হরিপুর ভিলেজ এলাকায় জঙ্গলের ভিতর গাছে ঝুলন্ত মানব কঙ্কাল উদ্ধার করা হয়। জানা যায়, উত্তর হরিপুর এলাকার এক যুবক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল।

সেই সময় তিনি একটি গাছে মানুষের আকৃতির মতো কিছু ঝুলতে দেখতে পান। কিছু বুঝতে না পেরে যুবক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে গণ্ডাছড়া থানার পুলিশ জানিয়েছে , প্রায় সাড়ে তিন মাস ধরে নিখোঁজ হরিপুর বারোকার্ড এলাকার বাসিন্দা সূর্যমোহন দাস। দীর্ঘদিন খোঁজাখুঁজি হলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা কঙ্কালটি নিখোঁজ সূর্যমোহন দাসেরই হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।

Leave a Comment