নয়াদিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১৯ জানুয়ারী ২০২৫: সোমবার নয়াদিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

রাজ্যবাসীর স্বার্থে২ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ছয়টি কক্ষ ও দুটি হল রুম নির্মাণের এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সম্প্রসারণের ফলে ত্রিপুরা ভবনের পরিকাঠামো আরও মজবুত হবে এবং দিল্লিতে আগত রাজ্যবাসী ও সরকারি প্রতিনিধিদের সুবিধা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন।  বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা ভবন গড়ে উঠলে রোগীদের জন্য বিশেষ করে সুবিধা হবে। তারা পরিষেবা নিতে আসতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment