৪৮তম কক্ বরক ভাষা দিবস উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্টে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

প্রগতি ত্রিপুরা, ১৯ জানুয়ারী ২০২৫: শান্তির বাজার: দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেশা মুক্ত অভিযানের অঙ্গ হিসেবে এবং ৪৮তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এক নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শান্তির বাজারে মহকুমায় দ্রোনজয় চৌধুরীপাড়া হাইস্কুল মাঠে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে এই ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং, পৌর পৌর মাতা স্বপ্ন বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা এডিএম হেমন্ত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী দিবস ভৌমিক, বকাফা সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কক্ বরক ভাষার তাৎপর্য তুলে ধরা এবং খেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। গ্রামীন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় যুবক যুবতী এবং এলাকার সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে।

Leave a Comment