প্রগতি ত্রিপুরা, ৭ জানুয়ারী, ২০২৫: অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে আসাম সীমান্ত পেরিয়ে ত্রিপুরা প্রবেশের মুখে চুরাইবাড়ি বিক্রয় কর দপ্তরের হাতে আটক বিপুল পরিমাণ নেশার সিরাপ! মঙ্গলবার রাত WB57M-8596 নম্বরের গাড়ির চালক বিক্রয় কর দপ্তরের চালান এন্ট্রি করতে গেলে তাদের সন্দেহ হয় এবং গাড়িটি আটকে রাখা হয়।
বুধবার গাড়িটি তল্লাশি চালিয়ে ওআরএস এর পেকেটের সঙ্গে নেশার সিরাপ এসকাফ গুলো দেখতে পায় কর্মীরা। পরে চুরাইবাড়ি থানার পুলিশকে খবর দিলে থানার ওসি সহ মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে আসেন। দুপুর থেকে এসকাফ গুলো খুলতে থাকে পুলিশ কর্মীরা।
তবে কত পরিমাণ এসকাফ রয়েছে তা জানা যায় নি। আটক করা হয়েছে লরির চালক পাঞ্জাব শেখ ও সহচালক বাছিত শেখকে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ।







