পিস্তল সহ গ্রেপ্তার বাইক চালক

প্রগতি ত্রিপুরা, ৭ জানুয়ারী, ২০২৫: পি.আর বাড়ি থানার পুলিশ থানার সামনে থাকা নাকা চেকিং-এ পুলিশের তৎপরতায় উদ্ধার হল একটি পিস্তল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পি.আর বাড়ি থানার পুলিশ নাকা চেকিং-এর সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার হয় সৌমেন শীল নামে এক ব্যাক্তি।

ধৃত ব্যাক্তির বাড়ি বরপাথরি এলাকায়। জানা যায় বুধবার ভোরে পি.আর বাড়ি থানার পুলিশ থানার সামনে থাকা নাকা চেকিং-এ সন্দেহ জনক সোমেন শীল নামে এক যুবককে বাইক দাড় করানোর জন্য সিগন্যাল দেয়। সোমেন শীল বাইক দাড় করানোর পর তল্লাশি চালানো হয়।

তল্লাসি অভিযানে সোমেন শীলের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। সাথে সাথে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী সময় পুলিশ সৌমেন শীলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রসেনজিৎ দাস নামে অপর এক যুবককে আটক করে।

তার বাড়ি রাজনগর বিধানসভা কেন্দ্রের গাবতলী এলাকায়। বর্তমানে ধৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পি.আর বাড়ি থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment