ত্রিপুরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন, ২০১৮ ও বিধি, ২০২১ বিষয়ে রাজ্য কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ০৭ জানুয়ারী, ২০২৫: পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের উদ্যোগে আজ ত্রিপুরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধি, ২০২১ বাস্তবায়ন ও পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে ত্রিপুরা রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন সম্পর্কিত মতামত ও প্রস্তাব প্রদান করেন। সভায় আইনটির কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। এই সভার মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির যথাযথ নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের উপর জেলায় যে সমস্ত ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টগুলো রয়েছে তাতে আইন ও বিধিমালার আরও কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে আগামীদিনে তাদের তদারকি বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

এরপর সভায় ডাঃ সৌমিত্র মল্লিক, যুগ্ম অধিকর্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও স্টেট নোডাল অফিসার, ত্রিপুরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের উপর স্লাইড উপস্থাপনার মাধ্যমে আইন ও বিধির বর্তমান অবস্থা এবং রাজ্যের আটটি জেলার ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টের সামগ্রিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন।

এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ অধিকারিকরা, বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিক ডেন্টাল, হোমিও, আয়ূরবেদের ব্রাঞ্চ অফিসার, আইএমএ সেক্রেটারি, ত্রিপুরা সেস্ট মেডিক্যাল কাউন্সিলের সেক্রেটারি এবং ফার্মাসিস্ট কাউন্সিলের রেজিস্টার সহ আন্যান্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment