বনমালিপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির প্রতিষ্ঠা বার্ষিক সুবর্ণ জয়ন্তী উৎসব

প্রগতি ত্রিপুরা, ০৭ জানুয়ারী, ২০২৫: বুধবার আগরতলার বনমালী পুর স্থীত রামঠাকুর সেবা মন্দিরেসুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামঠাকুর সেবা মন্দিরের সাধারন সম্পাদক স্বপন কুমার বনিক তাছাড়া উপস্থিত ছিলেন সেবা মন্দিরে অন্যান সদস্যরা।

এই দিনের সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক জানান, আটদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী সমারোহের মাঙ্গলিক সূচনা করবেন চট্টগ্রাম স্থিত কৈবল্যধামের শ্রীশ্রী রামঠাকুরের স্বরূপ সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য।

১২ জানুয়ারি, ২০২৬ সোমবার সন্ধ্যা সাড়ে ৬-টায় কীর্তনের আসরে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী জি-টিভি সা-রে-গা-মা খ্যাত পদ্ম পলাশ হালদার। ১৩ জানুয়ারি অধিবাস এবং অহোরাত্র হরিনাম যজ্ঞের শুভারম্ভ হবে।

১৬ জানুয়ারি পর্যন্ত সেবা মন্দিরেই আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান। ১০ জানুয়ারি আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের করা হবে । এই শোভাযাত্রায় উপস্থিত থাকবে ভক্তরা।

১১ জানুয়ারি রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও ক্যানসার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেবামন্দিরের সুবর্ণ জয়ন্তী স্মরণিকা ‘প্রেরণা’ প্রকাশিত হবে।জানানো হচ্ছে।

Leave a Comment