আবারো বৃহত্তর আন্দোলনে ডাক দিলেন প্রাক্তন জঙ্গির সংগঠন

প্রগতি ত্রিপুরা, ০৭ জানুয়ারী, ২০২৫: আবারো বৃহত্তর আন্দোলনের ডাক দিল প্রাক্তন জঙ্গি সংগঠন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জেএআরসি-র সহ-সভাপতি মনোজয় রিয়াং জানান জঙ্গি গোষ্ঠীগুলির পুনর্বাসন প্রকল্পের তৎকালীন ত্রিপুরার বামফ্রন্ট সরকারের ৪৫ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প দেওয়ার ঘোষণা করেছিলেন।

২২ কোটি টাকা তাদের পুনর্বাসন প্রকল্পের জন্য সরকার বরাদ্দ করেছে। বাকি ২৩ কোটি টাকা সরকার বরাদ্দ করছে না। এছাড়া তাদের দাবি আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা অবিলম্বে প্রত্যাহার করা। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং সহ অন্যান্যরা।

এ দাবিগুলি নিয়ে গত ২২ ডিসেম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছিল তারা। প্রশাসনিক তৎপরতায় অর্থাৎ মহকুমা শাসক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং তাদেরকে বলেন যে, “মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় আপনাদের সাথে অবিলম্বে বৈঠকে বসবেন”।

এই আশ্বাসের ভিত্তিতে প্রাক্তন গেরিলারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ২৩ ডিসেম্বর তাদের সঙ্গে বৈঠকে বসবেন জনজাতি কল্যাণ দপ্তরের মধ্যে বিকাশ দেববর্মা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরের দিন অর্থাৎ ২৩ শে ডিসেম্বর মন্ত্রী সঙ্গে দেখা করতে গেলে মাননীয় মন্ত্রী মহোদয়ের দেখা নেই।

অস্থতিকরভাবে আমতা আমতা করে দপ্তরের আধিকারিকরা জানান “মিনিস্টার স্যার আজকের মিটিং-এ উপস্থিত থাকতে পারবেন না জরুরী কাজে ছামনু চলে গেছেন।

তাই তারা সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে চলেছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে মন্ত্রী যদি তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি মীমাংসার পথ খুঁজে না বের করে তাহলে তারা ২২ জানুয়ারির পর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন।

Leave a Comment