প্রগতি ত্রিপুরা, ৬ জানুয়ারী, ২০২৫: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে ধর্মনগর বি বি আই মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
মিছিলটি ধীরে ধীরে সীমান্তবর্তী কাঁটাতারের দিকে এগিয়ে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। তাদের দাবি যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধ হবে না, ততদিন যেন বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি বন্ধ থাকে।
নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের কনভেনার বীরেন্দ্র চন্দ্র দাস। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি মনোজ ধর, সম্পাদক প্রতাপ রঞ্জন দেব, রুপালি অধিকারী সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই সংগঠনের পক্ষ থেকে রাগনা ল্যান্ড কাস্টমসের সুপারিন্টেনডেন্ট অফ কাস্টমস-এর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অবিলম্বে রাগনা সীমান্ত বন্ধ করা, অপ্রয়োজনীয় সব ধরনের সীমান্ত কার্যকলাপ স্থগিত রাখা এবং বাংলাদেশের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্যিক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখার জোরালো দাবি জানানো হয়।







