যাত্রাপুরে ২.৭৫ লক্ষ গাঁজা গাছ ধ্বংস

অনলাইন ডেস্ক, ৪ জানুয়ারী ২০২৬: রবিবার সকালে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে মাদকবিরোধী অভিযান। গোপন খবরের ভিত্তিতে এই অভিযানে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে ১৫৫ জন যৌথ বাহিনীর জোয়ানরা দুইটি স্থানে ৪৫টি প্লটে সর্বমোট ২ লক্ষ ৭৫ হাজার ফলন্ত গাঁজা গাছ ধ্বংস করে।

ঘটনা, যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণে কালীখলা এডিসি ভিলেজ এলাকার ভদ্রা বাড়ি পাড়ার জঙ্গলে এবং অপরটি গরম ছড়া এলাকার জঙ্গলে। এই দুইটি স্থানে সমস্ত প্লট গুলির গাঁজা গাছ ধ্বংস করে। পরে ধ্বংস করা গাছগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

যাত্রাপুর থানায় গিয়ে ওসি সিতি কন্ঠ বর্ধনের বলেন, সকাল সাতটায় এই অভিযান চালানো হয়। যাত্রাপুর থানার স্টাফ ছাড়াও ৬৯ বিএসএফ সহ -কারি কমান্ডেন্ট মনিস সিং, জি গ্রুপ বিএসএফ জোয়ান এবং ১৪ নং ও ১১ নং পি এস আর নারী-পুরুষ জওয়ানরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

তখন ছিল ঘন কুয়াশা, রোদের দেখা নেই। এই কুয়াশার মধ্যেই এক এক করে দুটি স্থানে ৪৫টি প্লটে ফলন্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়। ওসি আরো জানান, চলতি মৌসুমে সবচেয়ে বিশাল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয় রবিবার। তবে গোপন খবর যদি পাওয়া যায় তাহলে পরবর্তী সময় আরো গাঁজা বাগান ধ্বংস করা অব্যাহত থাকবে।

Leave a Comment