তীর্থমুখে পৌষমেলা উপলক্ষে পর্যালোচনা সভা

অনলাইন ডেস্ক, ৩ জানুয়ারী ২০২৬: তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে গতকাল তীর্থমুখ মেলা প্রাঙ্গনে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২ দিনব্যাপী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আলোচনায় অংশ নিয়ে বলেন, তীর্থমুখ পৌষ সংক্রান্তির মেলা হল রাজ্যের একটি ঐতিহ্যবাহী মেলা। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা ছাড়াও উত্তর পূর্বাঞ্চল থেকে পুণ্যার্থীরা এই মেলায় আসেন। তিনি এই মেলাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জিৎ দেববর্মা, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেশাই রুস্কিকেশ জয়সিং করবুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, করবুক মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, সমাজসেবী অতিন্দ্র রিয়াং, অসীম ত্রিপুরা, ভাস্কর ভট্টাচার্য, বিশাল দেববর্মা, সুশিল রিয়াং প্রমুখ।

Leave a Comment