নাবালিকা ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ!

প্রগতি ত্রিপুরা, ০৩ জানুয়ারী, ২০২৫: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত ১০ নাগাদ ঘটনাটি ঘটেছে বাইখোড়া থানা এলাকার জোলাইবাড়ী এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ নমঃ (৩৬)।

শনিবার অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়। এইবিষয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানান, শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় বাইখোড়া থানায় জোলাইবাড়ীর এক নাবালিকা মেয়ে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

মামলা হাতে পেয়ে কিছু সময়ের মধ্যে ধর্ষন কান্ডের সঙ্গে জরিত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা অভিযুক্ত বিকাশ নমঃকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ।

এই ধর্ষন মামলা নিয়ে বাইখোড়া থানায় ১ নাম্বার কেইসে ৬৫-১ / ৩৫১-১ বি এন এস ফক্সো এক্টে মামলা লিপিবদ্ধ করা হয়। জানা যায় এই ধর্ষন কান্ডে অভিযুক্তের স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

অভিযুক্ত জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানা যায়। অপরদিকে নাবালিকা মেয়েটি দুই মাসের গর্ভ অবস্থায় রয়েছে বলে জানা যায়।

Leave a Comment