ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৫: ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। শুভেচ্ছাবার্তায় তিনি জানান, ‘১ জানুয়ারি সারা পৃথিবীতেই নববর্ষ উদযাপন করা হয়।

বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে এই দিনটি খুশি বয়ে নিয়ে আসে। ঐতিহ্য, একতা, নতুন কিছু শুরুর আশায় ও লক্ষ্য নির্ধারণে সারা বিশ্বে দিনটি পালিত হয়।

নতুন বছর শুরুর চেতনা মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে। নতুন বছর ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ, ভালবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা বয়ে আনুক’।

Leave a Comment