মন্ত্রীর সিকিউরিটির সঙ্গে মারপিটে থানায় আটক টিপিএসসি চেয়ারম্যান ও তার ছেলে!

প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর ২০২৫: হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিটে অংশ নিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

অনুষ্ঠান শেষ করে তিনি ফেরার সময় নিজের গাড়িটি হোটেলের সামনে নিয়ে আসতে বলেন। কিন্তু ওই সময় হোটেলের সামনে দাঁড়ানো ছিল টিপিএসসি চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মার গাড়ি।

সিকিউরিটি গার্ড তখন হোটেলের সামনে থাকা চেয়ারম্যানের গাড়ি সরানোর কথা বলেন। কিন্তু গাড়ি না সরিয়ে উল্টো তর্কে জড়িয়ে পড়েন টিপিএসসি চেয়ারম্যান। অভিযোগ তিনি জওয়ানের কলার ধরেন।

তাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনার সময় টিপিএসসি চেয়ারম্যান সুস্থ অবস্থায় ছিলেন না বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একে একে ছুটে আসেন।

শেষ পর্যন্ত চেয়ারম্যান এবং তার ছেলেকে হোটেল থেকে হাসপাতালে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায়।

Leave a Comment