গন্ডাছড়া দুর্গাপুরে রহস্যজনক আগুনে পুড়লো পোল্ট্রি ফার্ম

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর, ২০২৫: শুক্রবার ভোরে গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরে আগুনে পুড়লো পোল্ট্রি ফার্ম। আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৫০টি মুর্গির। সর্বস্ব হারিয়ে হতবাক মালিক এখন কার্যত পথে বসার পরিস্থিতিতে।

এলাকার বাসিন্দা বিকাশ দাসের পোল্ট্রি ফার্মে এইদিন আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ফার্মের দু’টি ঘরে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে অবশ্য পোল্ট্রি ফার্মটি আগুনে পুরে ছাই হয়ে যায়।

এছাড়াও মুর্গির খাবার ১০ বস্তা, একটি বড় ডিজিটাল ওজন পরিমাপের মেশিন, জলের সিনটেক্স সহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিকাশ দাস জানান বিগত ১৯ বছর ধরে তিনি কোনো বিরোধ বা বিবাদ ছাড়াই পোল্ট্রি ব্যবসা করে আসছেন।

কিন্তু এইদিনের অগ্নিকান্ডের ফলে ওনার সবকিছু শেষ হয়ে গেছে। ঘটনার পর লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন মহকুমা শাসক, গণ্ডাছড়া থানায়।

এছাড়া তিনি সরকারের নিকট সাহায্যের দাবি জানান, যাতে করে তিনি পুনঃরায় পোল্ট্রি ব্যবসা শুরু করতে পারেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী