দুই বাইকের সংঘর্ষে স্কুল ছাত্র সহ ২ জনের মৃত্যু!

অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর, ২০২৫: সোনামুড়ার বড়নারায়ণ এলাকায় দুইটি বাইক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার আড়াইটা নাগাদ ধনপুর বিধানসভার অন্তর্গত বড় নারায়ণের ইজ্জামুড়া(বাগানবাড়ি)এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রের নাম দীপ্তনু দেবনাথ এবং জিয়াউর রহমান। নিহতরা সোনামুড়া বড়নারায়ণ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা যায়। দুইটি বাইক সংঘর্ষে একজন একেবারে স্পট ডেড বলা শোনা যায়।

ধনপুর বিধায়ক বিন্দু দেবনাথ খবর পেয়ে তড়িঘড়ি ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান। দুইজনকে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তড়িঘড়ি মেলাঘর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর নিয়ে জানা গেল গুরুত আহত দুই ছাত্রকে মেলাঘর থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। এই বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে।

উল্লেখ করার বিষয়, বাইপাস সড়ক বলুন, বা গ্রামীণ সড়কেই বলুন না কেন। কম বয়সী ছেলেরা যারা বাইক নিয়ে রকেট গতিতে ছুটাছুটি করে। বিপদ শুধু বাইক চালকের নয়! পথ চলতি সাধারণ মানুষেরও বিপদ! নেই কোনো নিয়ম শৃঙ্খলা!

Leave a Comment