সিএ আইন পাস হওয়ার ছয় বছর পূর্তি দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল টিএসএফ

প্রগতি ত্রিপুরা, ১১ ডিসেম্বর, ২০২৫: বৃহস্পতিবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে কালো ব্যাজ ও প্ল্যাকার্ড নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার ছয় বছর পূর্তিতে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন।

এই দিন সংগঠনের কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। উল্লেখ করা যায়, ২০১৯ সালে ১১ ডিসেম্বর সিএ আইন পাশ হওয়ার পর থেকেই ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনজাতি সংগঠন আইনটির বিরোধিতা করে আসছে।

তাদের অভিযোগ—সিএএ উত্তর-পূর্বাঞ্চলের ভাষা ও সংস্কৃতির ওপর প্রভাব ফেলতে পারে। টিএসএফ নেতৃত্ব জানান, রাজধানীর পাশাপাশি ধলাই, গোমতী, উত্তর ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন স্থানেও টিএসএফ কর্মী ও সমর্থকরা কালো ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Comment