দিন দুপুরে আগুনে বশ্মীভূত বসত ঘর

প্রগতি ত্রিপুরা, ৭ ডিসেম্বর ২০২৫: দিন দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। ঘটনা খোয়াই থানার অন্তর্গত সমতল পদ্মবিল এলাকাতে অনিল শুক্ল বৈদ্য নামে এক ব্যক্তির বসত ঘর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে বশ্মীভূত হয়।

ঘটনার বিবরণে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি।

এই ঘটনা প্রত্যক্ষ করার পর সঙ্গে সঙ্গে দমকল দপ্তরের খবর পাঠালে।

দমকল দফতরের কর্মীরা দুটো গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেন।

আগুনের এতটাই দাপট ছিল একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে পরবর্তীতে আরেকটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করেছেন।

যার ফলে এই বাড়িতে অন্যান্য ঘরের কোন ক্ষতি হয়নি। তবে না এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকা সূত্রে এবং বাড়ির সদস্যরা জানান।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী