১জন মহিলা নেশা কারবারিকে গ্রেফতার

প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৫: সিপাহীজলা জেলার সোনামুড়ায় নেশা কারবারে জড়িত থাকার অভিযোগে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উনার বাড়িতে তল্লাসী করে মোট ৫. ৯৮৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং সেইসঙ্গে একটি সাধারণের মারুতি ইকো গাড়ি যার নম্বর টিআর ০৭ ০৪১৩ যা দিয়ে তারা এই অবৈধ গাঁজা সোনামুড়া থেকে বিভিন্ন জায়গায় গাঁজা আনা নেওয়ার কাজে ব্যবহার করত এবং এই গাড়িটিও উনাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে সোনামুড়া থানাতে আজ ভোরবেলায় উনাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেয়া হয়।

আজ ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। মহিলা নেশা কারবারির নাম হল পপি আক্তার বয়স ২৩ বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর পূর্ব টিলাই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে এলাকায় আরও কারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বলে সেই তথ্য পাওয়া যায়। সেইসব তথ্যের সত্যতা যাচাই করে অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment