আলু চাষে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৫: আলু চাষে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একদিনের ট্রেনিং কাম কর্মশালা অনুষ্ঠিত হয় কুমারঘাট মানুষ মিলায়তন হল ঘরে। মঙ্গলবার ঊনকোটি জেলার বিভিন্ন আলু চাষীদের নিয়ে  ত্রিপুরা সরকারের ডেপুটি ডাইরেক্টর অফ হটিকালচার দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় টেনিং কাম কর্মশালা

সেখানে শীতকালীন ARC আলু চাষীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন গুণাবলী গুলি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে থাকা অতিথিরাএছাড়া চাষিরা কিভাবে জমিনে চাষাবাদ করতে হয় , সেগুলো নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তির চাষাবাদ নিয়ে আলোচনা করেন।

আলু বীজ বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে জমিতে কিভাবে চাষাবাদ করে লাভানিত হওয়া যায় , এবং কৃষকদের বিভিন্ন মতামতগুলো নিয়েও কর্মশালায় আলোচনা করেন, দপ্তরের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে কৃষি বিজ্ঞানীরা। এদিনে ঊনকোটি জেলার চারটি ব্লক থেকে প্রায় ২০০  কৃষকরা অংশ নেন।

এই ট্রেনিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারি সভাদিপতি সন্তোষ ধর, কুমারঘাট ৫০ সমিতির চেয়ারপারসন সুমতি দাস, হর্টিকালচার দপ্তরের ঊনকোটি জেলা আধিকারিক “রমেন্দ্র রিয়াং, নাগিচড়া থেকে আগত তিনজন কৃষি বিজ্ঞানী ডা: রাজীব ঘোষ, অরিণ মজুমদার, অবিনাশ দাস, ও কুমারঘাট কৃষি তত্ত্বাবধায়ক উত্তম ধর, হটিকালচার দপ্তরের ঊনকোটি জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সন্দ্বীপ পাল, সহ অন্যান্য দপ্তরের আধিকারিক অতিথিবৃন্দরা।

Leave a Comment