প্রগতি ত্রিপুরা, ২৫ নভেম্বর, ২০২৫: রোমান হরফের দাবিতে গণধর্ণা সংগঠিত করে টি এস এফ। । রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক সহ প্রশ্নপত্র রোমান হরফে তৈরির দাবিতে মঙ্গলবার রাজধানী আগরতলার সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন।
এই সময় সংগঠনের সদস্যরা তাদের দাবি সম্মলিত প্ল্যাকার্ড বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের সহ-সভাপতি জন দেববর্মা জানিয়েছে রোমান হরফের দাবিতে ২০২১-২২ সাল থেকে আন্দোলন করছে তারা।
অথচ তাদের দাবি গুরুত্ব দিচ্ছে না সরকার। তাদের এই দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছে সভাপতি।








