মানবিক মুখ্যমন্ত্রী, অসুস্থ মহিলা কার্যকর্তাকে পাঠালেন হাসপাতালে

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৫: অনুষ্ঠানে আচমকা অসুস্থ হয়ে পড়া মহিলা কার্যকর্তা ডোনা রায়কে তড়িঘড়ি হাসপাতালে পাঠালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান মহিলা সম্মেলনের আয়োজন করা হয়।

এই সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালে আচমকা অসুস্থ হয়ে পরে মহিলা কর্যকর্তা। সভায় অসুস্থতার কথা শুনেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সঙ্গে সঙ্গে আই জি এম হাসপাতালে নিয়ে যায় কার্যকর্তারা।

গুরুত্বপূর্ণ বৈঠকই হোক না কেন, মমতা বন্দ্যোপাধায়ের কাছে মানবতা সবার আগে। মুখ্যমন্ত্রীর এই আচরণ ফের বুঝিয়ে দিল, যতই গুরুত্বপূর্ণ সভা হোক না কেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে মানবতা সবার আগে।

Leave a Comment