সীমান্তে বি এস এফের অভিযানে উদ্ধার ২০ কেজি গাঁজা

প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৫: । সাব্রুম মহকুমার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আবারও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিএসএফ।

ঘটনাটি ঘটে রবিবার বিকেল পাঁচটা নাগাদ সামপাড়া বিওপি-র ডি-কম্পানির জওয়ানদের নজরদারির সময়।

হার্বাতলী চিতা বাড়ির মাঝামাঝি সলোনি নালার ধারে তারা ফেলে রাখা আনুমানিক ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানা গেছে।

এই গাঁজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে বিএসএফ। তবে কারা এই নিষিদ্ধ পণ্যটি ওই এলাকায় রেখে যায় তা এখনো স্পষ্ট নয়।

আজ উদ্ধারকৃত গাঁজার চালানটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী সাব্রুম থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। সাব্রুম থানার অফিসার ইনচার্জ ওপু দাস জানান, ঘটনাটি নিয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Comment