অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: পশ্চিম পিলাক সাহা পাথর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালায় কিছুসংখ্যক দুস্কৃতিকারীরা! ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক সাহা পাথর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে রাত্রিবেলায় দুষ্কৃতিকারীরা গোবর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ।
সোমবার সকালবেলায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি খুলতেগিয়ে বিষয়টি দেখতেপান। পরবর্তী সময় তিনি ঘটনার বিবরন জানিয়ে উনার উর্ধতর কতৃপক্ষ ও স্থানীয় প্রধান থেকে শুরুকরে স্থানীয় নেতৃত্বদের জানান। ঘটনার খবরপেয়ে সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিপ্রদানের জন্য প্রসাশনের দারস্তহবেন বলে জানান।
এইবিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে জোলাইবাড়ী সি ডি পি ও অফিসের সুপার ভাইজার বাপন কর জানান সকলে মিলে শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দর রাখতেহবে। শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর নাথাকলে লেখাপড়ায় সঠিকভাবে মন বসবেনা। তাই শিক্ষার মানউন্নয়নে শিক্ষাপ্রিষ্ঠাকে সুন্দর রাখতেহবে। অপরদিকে এইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে নষ্টকরার মানসিকতাকে তিব্র ধিক্কার জানান। এখন দেখার বিষয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানে প্রসাশন কি প্রকার পদক্ষেপগ্রহনকরে।








