অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: প্রকাশ্যে বিশালগড় শহরে বিএসএফের গাড়ি আটক করে ভাঙচুর পাচারকারীরা। এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকালে বিশালগড় শহরে নিউমার্কেটে।
বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরু বুঝাই একটি গাড়িকে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। সীমান্ত এলাকা কামথানা রোডে সেই গাড়িটিকে ধাওয়া করতে করতে বিএসএফ জওয়ানরা বিশালগড় নিউমার্কেট আসতেই বিএসএফদের ঘিরে ফেলে অন্যান্য পাচারকারীরা।
মুহূর্তের মধ্যে ভাঙচুর ও আক্রমণ চালায় বিএসএফদের উপর। পাচারকারীর আক্রমণ ৫ বিএসএফ জোয়ান আহত হয়। তাদের উদ্ধার করে পরবর্তী সময়ে এলাকাবাসী হাসপাতাল পাঠায়। স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন প্রকাশ্য দিবালোকে এমন জঘন্য ঘটনা সংঘটিত হওয়ার পরও কোন হেলদুল দেখায়নি পুলিশ। নিষ্ঠাবান দেশভক্ত বিজেপিরা এই শাসকের ঘটনাবলী দেখে কপাল চাপড়ায়।
তবে বিশালগড়ে শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং সাধারণ বিজেপির যে কোনো সময় গণবিস্ফোরণ সংঘটিত হতে পারে। এবার দেখার বিষয় আর দশটা মামলার মত এই ঘটনাটিও চুপিসারে সেরে নেয় কিনা বিশালগড় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় নিউ মার্কেট সপ্তাহিক গরু বাজারে চাঞ্চল্য দেখা দেয়।








