অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম ছিল স্বাধীনতা আন্দলনের প্রতিটি অধ্যায়ে জাতীয় চেতনা ও দেশপ্রেমের প্রেরণার উৎস।
আজ ১৫০ বছর পরেও এর প্রতিটি পংক্তি আমাদের মধ্যে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, ঐক্য ও আত্মত্যাগের অনুপ্রেরণা জাগিয়ে তোলে। আজ উদয়পুরের রাজর্ষি প্রেক্ষাগৃহে বন্দেমাতরম-এর ১৫০ বছর পূর্তির গোমতী জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাঘের প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।








