ভোর চারটায় লাইনে দাড়ালেও আঁধার সংশোধনের কাজ করতে পারছে না সোনামুড়ার জনগণ

প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৫: ভোর চারটা লাইনে দাড়ালেও আঁধার সংশোধনের কাজ করতে পারছে না সোনামুড়ার জনগণ।

দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু লাইন পাওয়ার জন্যই, প্রতিদিন ৩৬ জনের বেশি কাজ হয়না। ডিজিটাল ইন্ডিয়া বন্ধ কম্পিউটার।

লাইন দেখলে মনে ভোট প্রদান কিংবা রেশন সামগ্রী নেওয়ার জন্য লাইন, কিন্তু বাস্তবতা হলো নাগরিকদের জরুরি নথিপত্র ঠিক করার লাইন সোনামুড়া অফিস টিলায়, ৩৬ জনের বেশি হলে আজকে আর হবে না।

,এই ভেবে সূর্যের আলো পড়ার আগেই সোনামুড়া অফিস টিলায় অবস্থা আঁধার সেকশনে এসে লাইন ধরতে হচ্ছে জনগণ, দালাল প্রথা বন্ধ করতে এই নিয়ম চালু করেছিলো মহকুমা শাসক।

কয়েক দিন সঠিক পরিষেবা ফেলেও অফিসে কয়েক কম্পিউটার সহ আঁধার অফিসে কিছু সমস্যা থাকায় একটি কম্পিউটার চলছে কাজ।

যার ফলে এই সমস্যা তৈরি হয়েছে নতুন করে, রয়েছে কর্মচারী সংকট, শুধু আঁধার নয়, অফিসটিলার সব কাগজপত্র তৈরি করতে গেলে একই দশা, লাগাত খবর প্রকাশের পর মাসখানেক সঠিক পরিষেবা থাকলেও ফের তলানিতে সরকারি পরিষেবা।

Leave a Comment