প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৫: জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয়।
সাধারণত দুর্গাপুজো এবং কালীপুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণ হল নবমী তিথি, যে দিন দেবী জগদ্ধাত্রীর বিশেষ আরাধনা করা হয়। দেবী জগদ্ধাত্রী দেবী দুর্গারই আর এক রূপ।
দেবী জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা। জগতের ধাত্রী, অর্থাৎ জগতের পালিকা হলেন দেবী জগদ্ধাত্রী। মহিষাসুর বধের পর দেবতাগণ অহঙ্কারী হয়ে ওঠেন।
তাঁরা ভুলেই যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। চন্দননগরে ঘটা করে তিন দিনব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী।
অবশ্য উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি। আজ সারা রাজ্যে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী।
যিনি জগৎকে ধারণ করে আছেন তাই এই দেবীকে ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পুজো করা হয়।
আগরতলায় ওমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও সকাল থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজা।
একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো অনুষ্ঠিত হচ্ছে।








