টাকার অভাবে চিকিৎসা বন্ধ সপ্তম শ্রেণীর ছাত্রীর, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন

প্রগতি ত্রিপুরা, ২৮ অক্টোবর, ২০২৫: টাকার অভাবে চিকিৎসা বন্ধ সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতিমা বেগম’র। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ছাত্রীর মা আফিয়া বেগম।

তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন ননজলা এলাকায়। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছে না বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এস বি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ফাতিমা বেগম।

বাবা জামাল মিয়া, বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন নলজলা এলাকায়।কিছুদিন পূর্বে রেলে কাটা পড়ে রেলে কাটা পড়ে মৃত্যুবরণ করে জামাল মিয়া। বাবার মৃত্যুর পরেই মেয়ের শারীরিক অবস্থা অবনতি ঘটে।

প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে, বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা।

কিন্তু স্বামীহারা আফিয়া বেগম টাকার অভাবে মেয়ের উপযুক্ত চিকিৎসা, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে হাউমাউ করে কাঁদছেন জিবি হাসপাতালে।

সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ে ফাতেমা বেগমের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার নিকট আর্থিক সাহায্য চেয়ে বিশেষ আবেদন করেন আফিয়া বেগম।

কীহাসপাতালের বেডে কেঁদে কেঁদে আফিয়া বলেন আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান।

আর্থিক সাহায্য পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট জোরালো আবেদন করেন আফিয়া বেগম। পাশাপাশি রাজ্যের সামাজিক ও ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের নিকটও আবেদন করেন আফিয়া বেগম।

আপনারা সবাই মিলে আমার মেয়েকে বাঁচান, আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না বলে হাউমাউ করে কেঁদে কেঁদে বলেন আফিয়া।

ফাতেমার অসুস্থতার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, হজ কমিটির সদস্য জহিরুল হক, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীরের সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হোসাইন আলজলিলী সহ এক প্রতিনিধি দল।

ছাত্রী ফাতেমা বেগম এবং তার মা আফিয়া বেগমের দুঃখের কাহিনী মনোযোগ দিয়ে শুনেন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ প্রতিনিধিরা।

তাদের অর্থনৈতিক করুণ কথা শুনে শাহ আলম মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিকট ফাতেমার বেগমের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে বিশেষ আবেদন করেন।

পাশাপাশি সহৃদয়বান এবং সামাজিক সংগঠনের ব্যক্তিত্বদের ফাতেমার চিকিৎসায় সাহায্য করার জন্য আহবান করেন তিনি। স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্ত্রী আফিয়া বেগম।

ফাতেমা এখন কোন কিছু খেতে পারেন না বলে জানিয়েছেন মা আফিয়া বেগম। দেখুন তাদের করুন মুহূর্তের বিশেষ কিছু দৃশ্য।

Leave a Comment