ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

প্রগতি ত্রিপুরা, ১৭ অক্টোবর, ২০২৫। ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। বাশের সেতু মরণ ফাঁদে পরিণত।

আমবাসা ব্লকের রাইপাশা এলাকায় প্রায় ১ হাজার পরিবারের বসবাস। সেখানে ছিল একটি স্টিলের ব্রিজ।

ব্রিজটি বহু বছর আগে ভেঙ্গে যায়। সেখানে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়। গত চার মাস ধরে এই বাঁশের সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত।

তারই প্রতিবাদে শুক্রবার আমবাসা রাইপাসা এলাকার লোকজন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে।

জেআমবাসা বেত বাগান এলাকায় সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে তারা।‌

ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ ও আমবাসা পূর্ত দপ্তরে আধিকারিকরা। কথা বলেন অবরোধকারীদের সাথে। শেষমেষ পূর্ত দপ্তরে আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক।

Leave a Comment