প্রগতি ত্রিপুরা, ১৬ অক্টোবর, ২০২৫। সুস্থ নারী, সশক্ত পরিবার” অভিযানের অংশ হিসেবে আজ সালেমা পঞ্চায়েত সমিতি হলে অপরাজিতা মঞ্চ ও টি আর এল এম এর যৌথ উদ্যোগে পোষণ মাহ্ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার মাননীয়া বিধায়িকা স্বপ্না দাস পাল।
সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বীণা দাস বিশ্বাস, সালেমা আর.ডি. ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার, আলোর দিশা সি.এল.এফ. প্রেসিডেন্ট মান্না দেববর্মা, সিডিপিও সৌরভী দেববর্মা, সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার এবং সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপা দাস।
অনুষ্ঠানে বক্তারা নারীর পুষ্টি, স্বাস্থ্যের যত্ন ও পরিবারের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মহিলাদের স্বনির্ভরতা ও সচেতনতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সচেতনতা মূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।








