রাজ্য সরকারের উদ্যোগে ১নং ওয়ার্ডএ PVC রেশন কার্ড বিতরণ

প্রগতি ত্রিপুরা, ১৬ অক্টোবর, ২০২৫। ত্রিপুরা সরকার স্বচ্ছতার সাথে জনগণকে যাবতীয় পরিষেবা প্রদান করছে।

বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডে ন্যায্য মূল্যের দোকানের গ্রাহকদের পিভিসি কার্ড বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, নর্থ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলার মিত্রা রানি দাস মজুমদার সহ অন্যরা।

এদিন গ্রাহকদের হাতে পিভিসি রেশন কার্ডে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আগে রেশন কার্ড ম্যানুয়াল ছিল।

তা ছিড়ে যাওয়ার সুযোগ থাকত। এখন পিভিসি রেশন কার্ড বিতরণ করা হচ্ছে। এই স্মার্ট কার্ড ছিড়ে যাওয়ার ভয় নেই।

তিনি আরও বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের সার্বিক পরিষেবা প্রদান করছে।

Leave a Comment