প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। চুরির প্রতিযোগিতা চলছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় !
সিপাহীজলা এগ্রিকালচার ডেপুটি ডাইরেক্টর অফিসে কর্মরত এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিনোদ দেববর্মার ৫০০ সিসি রয়াল এনফিল্ড টি আর ০১ জেড ৮৪০০ নম্বরের চার লক্ষ টাকা দামের বাইক ঘরের দরজা ভেঙ্গে নিয়ে যায় চোরের দল।
ঘটনা গত পরশুদিন গভীর রাতে। ১৩ অক্টোবর সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় ঘরের দরজা ভাঙ্গা। বাইকটি নেই। গোটা এলাকার তন্নতন্ন করে খোঁজ করে ও বাইকের সন্ধান পায়নি তারা।
বিশ্রামগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে বাইকের মালিক বিনোদ দেববর্মা। বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদের বাড়িতে এসে তদন্ত করে গিয়েছে।
কিন্তু ৪৮ ঘণ্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও বাইকের সন্ধান পায়নি বিনোদ দেববর্মা। মঙ্গলবার বেলা বারোটায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার ভাই অসিত দেববর্মা পুরো ঘটনা তুলে ধরে ।
তিনি জানিয়েছেন এই এলাকায় অস্বাভাবিক হারে বেড়েছে চুরি। ড্রাগস এবং নেশাখোর কিছু বখাটে যুবকের তাণ্ডবে অতিষ্ঠ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর ভিলেজ এর ১ নং ওয়ার্ড দক্ষিণ আদিবাসী কলোনি এলাকা।
বাইকের মালিক পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যাতে করে বাইকটি খুঁজে দিতে তারা তাকে সাহায্য করে।








